হবিগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, প্রতিবাদে থানা ঘেরাও

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৯, ১৩:৩৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৪:৪১

থানা ঘেরাও করে ইজিবাইক চালকদের বিক্ষোভ হবিগঞ্জে সাবাজ মিয়া (২৭) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ মে) মধ্যরাতে শহরতলী ধুলিয়াখাল বাইপাস এলাকা থেকে টহলের সময় পুলিশ সদস্যরা তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ মে) থানা ঘেরাও করে চালকরা বিক্ষোভ মিছিল করেন। সাবাজ পৌর শহরের আনোয়ারপুর গ্রামের মাতাব আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, হত্যাকারী যতই শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা