চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০১৯, ১৩:৪৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৪:৩৪

পথচারীকে রক্ষা করতে গিয়ে বাস উল্টে রাস্তার পাশে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস চাপায় সেতারা আক্তার (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের মিরসরাই জোনের সার্জেন্ট সোহেল সরকার বলেন, ‘দুর্ঘটনায় ওই বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।’

নিহত সেতারা আক্তার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের শাহ আলম ভূঁইয়ার স্ত্রী।

সোহেল সরকার বাংলা ট্রিবিউনকে বলেন,‘স্টার লাইন পরিবহনের ওই বাসটি দ্রুতগতিতে ফেনীর দিকে যাচ্ছিল। এসময় সেতারা বেগম রাস্তা পার হওয়ার চেষ্টা করলে চালক দ্রুত ব্রেক করায় বাসটি উল্টে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।

মিরসরাই ফায়ার স্টেশনের অফিসার রবিউল আজম  রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত পথচারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী রাস্তায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ কাস্টমাইজের নতুন ফিচার
ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ কাস্টমাইজের নতুন ফিচার
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা