‘মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’

নাটোর প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১১:১৮আপডেট : ২৯ মে ২০১৯, ১২:২২

মাদকের বিরুদ্ধে প্রচার

‘অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’ শীর্ষক ব্যানার লাগানো হয়েছে নাটোরে। মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতার বিরুদ্ধে সচেতন করতে নাটোরের বিভিন্ন স্থানে এগুলো লাগানো হচ্ছে। পুলিশ সুপারের (এসপি) নির্দেশনায় এ কাজ করা হচ্ছে বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘এসপি স্যারের নির্দেশনা এবং উৎসাহে পুলিশসহ এলাকার সচেতন মহল গুরুত্বপূর্ণ স্থানে এই ব্যানার বসাচ্ছে। এ কাজে সম্পৃক্ত হয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিরা।’

তার দাবি, এখন পর্যন্ত ২০টি ব্যানার স্থাপন করা হয়েছে। এ কাজে এগিয়ে আসছেন এনজিও, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, দুই মাস আগে নাটোরে মাদকের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে। মাদক তাড়াই জীবন বাঁচাই, মাদকমুক্ত নাটোর চাই, খোলা জানালা সংগঠনসহ বেশকিছু সংগঠন মাদকের বিরুদ্ধে কাজ করছে। বিভিন্ন স্থানে চলছে মাদকের বিরুদ্ধে প্রচার। তাদের এই কাজে অনুপ্রাণিত হয়ে নাটোরে মাদকের বিরুদ্ধে ঘৃণা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তারা। আগামী মাসে দিবসটি পালনের প্রস্তুতি চলছে। এ প্রচারের অংশ হিসেবে ব্যানার লাগানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন প্রচার চলতে থাকলে একদিন মাদক নির্মূল হবে এমন আশা করছে তারা।

এ সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠন খোলা জানালার সদস্য রনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নাটোরের যুব সমাজকে বাঁচানো না গেলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, মাদক নির্মূলে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। মাদক বিক্রেতাদের নিরুৎসাহিত করবে এবং তাদের মনে ভীতির সঞ্চার করবে। পাশাপাশি মাদকসেবীদের কাছেও বার্তা পৌঁছাবে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?