সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১২:১০আপডেট : ২৯ মে ২০১৯, ১২:২৯

গ্রেফতার

সাভারে মাদ্রাসাছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক ইসরাত হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে মামলা দায়ের করে গ্রেফতার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় রাজফুলবাড়িয়া এলাকার মদিনাতুল দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার প্রধান আসামি শিক্ষক সাইফুল ইসলাম পলাতক রয়েছে।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৫ মে) মাদ্রাসা ছুটির পর সব শিক্ষার্থী বাসায় চলে গেলেও অভিযুক্ত দুই শিক্ষক ওই ছাত্রীকে আটকে রাখে। পরে প্রধান শিক্ষক ইসরাত হোসেনের সহযোগিতায় শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দেয়। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রধান শিক্ষককে আটক করে পুলিশ।

ট্যানারি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম নবী বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর শিক্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।’ 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু