মানবপাচার চক্রের ৩ সদস্য আটক, কিশোরী উদ্ধার

পাবনা প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১১:১৬আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৫৯

পাবনায় পাচারকারী চক্রে তিন সদস্য আটক

ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে আনা আয়েশা (১৭) নামে এক কিশোরীকে পাবনার ঈশ্বদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় মানবপাচার চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে তাদের আটক ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলো, কলকাতার ঘোষপুকুর এলাকার জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কলকাতা বিরাটি হাউজিং ইস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদীর স্কুলপাড়ার বিশ্বজিৎ দাশ। উদ্ধার হওয়া আয়েশা টাঙ্গাইলের গোপালপুর থানার ধোপাকান্দি এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পাচারকারী চক্রটি ওই কিশোরীকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দেখিয়ে কোলকাতায় নিয়ে যাচ্ছিল। তারা টাঙ্গাইল থেকে ওই কিশোরীকে নিয়ে প্রথমে বিশ্বজিৎ দাশের ঈশ্বরদীর স্কুলপাড়ার বাড়িতে উঠে। পরে সারাদিন লালপুর ও নাটোরসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে তাদের আটক করে। উদ্ধার হওয়া কিশোরী ও আটক পাচারকারী দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে ওসি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ