আশুগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১২:০৮আপডেট : ৩০ মে ২০১৯, ১২:২৯

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা


ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করলে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় প্রবাসী হাবিবুর রহমানসহ তার পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ডাকাতরা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বলগাঁও গ্রামের জামাল মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাম চাইল গ্রামের শহিদ মিয়া (৪২)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে এক দল ডাকাত দুর্গাপুর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙে ভেতরে ঢুকে হাবিবুর রহমানের মেয়ে রুবিনা বেগমের ওপর হামলা করে। রুবিনার চিৎকারে হাবিবুর রহমান, তার ছেলে সানাউল্লাহ মিয়া ও ছেলের বৌ প্রীতি বেগম এগিয়ে আসেন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাবিবুর রহমানসহ আহত অন্যরা হলেন, স্ত্রী হেলেনা বেগম, ভাই জজ মিয়া, মেয়ে রুবিনা, ছোট ছেলে সানাউল্লাহ, বড় ছেলের স্ত্রী প্রীতি আক্তার, নাতি রাহুল রহমান।
তাদের মধ্যে সানাউল্লাহ, প্রীতি আক্তার ও রাহুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি মাসুদ রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইগত ব্যবস্থা নেওয়া হবে।’    

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন