ঝিনাইদহে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৩:২৬আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:২৬

ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাইদুল বিশ্বাস, কবির হোসেন, আফাঙ্গির বিশ্বাস, রেজাউল বিশ্বাস, লিটন মন্ডল, শিপুল, বশির উদ্দিন, মুকুল হোসেন, তাজরুল ইসলাম, ইন্তাজুল ইসলাম, মফিজুল ইসলাম, দিদার হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে কণ্যাদহ গ্রামের জাহিদ মণ্ডল ও সাইফুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে জাহিদ মণ্ডলের সমর্থক মমিনকে মারধর করে সাইফুল বিশ্বাসের লোকজন। এ নিয়ে গ্রামে উত্তেজনা চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এছাড়া সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন