চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৫:২২আপডেট : ৩০ মে ২০১৯, ১৫:৫৯

অনুপ্রবেশের দায়ে আটক ৬ ভারতীয়

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ছয় ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে এ কথা জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার শখদলপুর কুমিরাবাজার এলাকার দৌলত শেখ (৪২),মোয়াজ্জেম শেখ (২২), তাজামুল শেখ (২৫) বাবলু মন্ডল (২২), বিশ্বজিত সিংহ(১৯) ও বিষ্ণু সিংহ (১৯)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়িয়ামাড়ি পেঁচিপাড়া গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পেছনের একটি আম বাগানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ৬ ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বর্ডার কেন্দ্রিক চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী