সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৫:২৫আপডেট : ৩০ মে ২০১৯, ১৫:২৫

টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশ থেকে থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সড়কের পাশেই শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। বুধবার রাতে কোনও এক সময় কে বা কারা ছেলে শিশুটিকে ফেলে রেখে যায়। তাদের ধারণা, জীবিত অবস্থায় ফেলে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়েছে।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, ‘সড়কের পাশে একটি শিশুর লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমি সেখানে যাই। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নবজাতকের পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’