সুনামগঞ্জে নৌকাডুবি, দুই জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৮:২২ আপডেট : ৩০ মে ২০১৯, ১৮:২২

সুনামগঞ্জ সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুইজন। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের শাহ জামাল (২৭) ও খিদিরপুর গ্রামের মকবুল হোসেন।
নিখোঁজরা হলেন- সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের লিমন (১৮) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের আনোয়ারুল হক (৪৫)।
স্থানীরা জানান, আজ ভোরে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে দুইজন নিহত ও দেখার হাওরে দুইজন নিখোঁজ হন। নিখোঁজদের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, হাওরে ছোট নৌকা দিয়ে মাছ ধারার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে দুইজন মারা যান। এলাকাবাসী লাশ উদ্ধার করে দাফন করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড 
ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড 
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!