রূপগঞ্জে পোশাক শ্রমিক ধর্ষণের মামলায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ২৩:৪৩ আপডেট : ৩০ মে ২০১৯, ২৩:৪৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘবদ্ধভাবে একজন পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতার ব্যক্তিরা হলো- তারাব হাটিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাঈম, একই এলাকার আব্দুল বারেকের ছেলে বাদশা মিয়া ও সোনারগাঁয়ের লাদুরচর এলাকার দেলোয়ারের ছেলে হাবিবুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) এমদাদুল হক ভূঁইয়া জানান, ২৭ মে সন্ধ্যায় কারখানা থেকে বাসায় ফেরার পথে নাঈম হোসেন, বাদশা মিয়া ও হাবিবুর রহমান নারী পোশাক শ্রমিকের পথরোধ করে। পরে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি