‘সুখ বিলাসে’ ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ০৭:৫২আপডেট : ০১ জুন ২০১৯, ১১:৩৬

‘সুখ বিলাসে’ ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি ‘সুখ বিলাস’-এ ঈদের দিন কাটাবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই দিন পারিবারিক মসজিদে ঈদের নামাজ শেষে বাড়িতেই থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ।

ঈদের দিনের পরিকল্পনার কথা জানতে তথ্যমন্ত্রীর মোবাইলে একাধিক বার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ ‘সুখ বিলাসে’ মন্ত্রীর ঈদ কাটানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরুল করিম রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যান্য বছরের ন্যায় তথ্যমন্ত্রী এবারও নিজ বাড়ি সুখ বিলাসে ঈদের দিন কাটাবেন। বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর বাবার কবর জিয়ারত করবেন। তারপর সারাদিন বাড়িতে কাটাবেন। ঈদের পরদিন তিনি চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে যাবেন।’

হাছান মাহমুদের ঘনিষ্টজন সাংবাদিক আজাদ তালুকদার বলেন. ‘মন্ত্রী মহোদয় প্রতি বছরের ন্যায় এবার গ্রামের বাড়িতে ঈদ করবেন। বাড়ির মসজিদে ঈদের নামাজ পড়ে সারাদিন বাসায় কাটাবেন। বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের জন্য ঈদের দিন সুখ বিলাসের দরজা খোলা থাকবে। শুভেচ্ছা বিনিময় করতে এসে কেউ যেন খালি মুখে ফিরে না যায়। এজন্য ওইদিন বাড়িতে খাবারের আয়োজন করা হবে।’

/এমপি/
সম্পর্কিত
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী