অপহরণের চার ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৩:৪১আপডেট : ০১ জুন ২০১৯, ১৩:৫০

অপহরণের চার ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার অপহরণের চার ঘণ্টার মাথায় এক শিশুকে উদ্ধার করেছে মৌলভীবাজারের পুলিশ। অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাহাদি অমি নামে চতুর্থ শ্রেণির এই ছাত্রকে উদ্ধার করেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম। এসময় তিন অপহরণকারীকে আটক করা হয়।

আজ শনিবার (১ জুন) ভোররাতে এই ঘটনা ঘটে। অপহরণের চার ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

আটককৃত হলেন- কুলাউড়া পৌর শহরের জয়পাশা আবাসিক এলাকার শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২৭), সিলেট জেলার বিয়ানী বাজার মোল্লাপুর গ্রামের মৃত নিজাম আহমদের ছেলে রেদোয়ান আহমেদ (২৭) ও কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামে মৃত তবারক আহমদের ছেলে কামরুল ইসলাম (১৭।

অপহৃত মাহাদি অমি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মো. আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে তারা পৌর শহরের মাগুরায় বসবাস করছেন। অমি অঙ্কুর কিন্ডার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। আটক তিন অপহরণকারী

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া থানা মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর মাহাদি অমিকে অপহরণ করা হয়। পরিবাবের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ট্যাকিং করে ঝড়-বৃষ্টির মধ্যেই হাওরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। আমার নেতৃত্বে এই অভিযানে আরও অংশ নেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।’

তিনি আরও জানান, অপহৃত ওই শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়াধীন আছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
একটি সবেদা গাছ
একটি সবেদা গাছ
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
সর্বাধিক পঠিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়