বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১০:০৯আপডেট : ০২ জুন ২০১৯, ১০:২০

পাটুরিয়া ঘাট (ছবি: মানিগঞ্জ প্রতিনিধি) বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি ও লঞ্চ  চলাচল।  মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম ফেরি কর্তৃপক্ষের উদ্ধতি দিয়ে  এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে  এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানালেন, ‘ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। শুধু ছোট (ব্যক্তিগত) গাড়ির চাপ একটু বেশি। পাটুরিয়া ঘাটে বর্তমানে ২৫০টির মতো ছোট গাড়ি, ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে।’

দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে তিনি জানালেন, ঝুঁকি নিয়ে  একটি রো-রো ফেরি (বড়) পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, সড়কপথসহ ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনকে ভোগান্তি ও হয়রানি পোহাতে হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হল ফেরি চলাচল পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ