এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া থেকে ফেরি ও লঞ্চ চলাচল ফের শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১০:৩৮আপডেট : ০২ জুন ২০১৯, ১০:৪৭

পাটুরিয়া ঘাট বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে আবার ফেরি ও লঞ্চ  চলাচল শুরু হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে  এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ১০ টা ১৫ মিনিট থেকে আবার লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানালেন, ‘ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। শুধু ছোট (ব্যক্তিগত) গাড়ির চাপ একটু বেশি। পাটুরিয়া ঘাটে বর্তমানে ২৫০টির মতো ছোট গাড়ি, ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে।’

আরও পড়ুন- বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ