ইউপি সদস্যের বাড়ি থেকে ১৭ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
০৩ জুন ২০১৯, ০৯:০৮আপডেট : ০৩ জুন ২০১৯, ১১:০০

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে সংরক্ষিত আসনের ইউপি সদস্য রশিদা বেগমের বাড়ি থেকে ১৭ বস্তা (৫১০ কেজি ) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়ার নেতৃত্বে ওই চাল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলার বাঙালিপুর ইউনিয়নে চাল বিতরণ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রশিদা বেগম সেই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নিজ বাড়ি তল্লাশি ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউএনও গোলাম কিবরিয়া বলেন, ওই ইউপি সদস্য পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার