চাঁদপুরের ৪০ গ্রামে মঙ্গলবার ঈদ

চাঁদপুর প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ০৫:৩৭আপডেট : ০৪ জুন ২০১৯, ০৫:৫০

চাঁদপুর সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (৪ জুন) চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হবে। এসব গ্রামের মুসল্লিরা সাদ্রা দরবার শরিফের অনুসারী। গত ৮৯ বছর ধরে তারা এভাবে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন। সাদ্রা দরবার শরিফের এই অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজাও পালন করেন।

মঙ্গলবার ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো—হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুরের কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা আজ মঙ্গলবার ঈদ উদযাপন করবেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ