মানিকগঞ্জে এসি লিংককে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ০৮:০৭আপডেট : ০৪ জুন ২০১৯, ০৮:০৯

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান মানিকগঞ্জে এসি লিংককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১শ টাকা বেশি নেওয়ার অপরাধে এ জরিমানা করা হয়। এছাড়া পাটুরিয়া ঘাটে ফেরিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ক্যান্টিন মালিককে ৬০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর ও বিকালে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, দুপুরের দিকে পাটুরিয়া ঘাটে ফেরিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে শাহ মখদুম ফেরির ক্যান্টিনের ইজারাদারকে ৫০ হাজার ও একই অপরাধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির কেন্টিনের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে এসি লিংক নামের একটি পরিবহন সার্ভিসকে দুইশ টাকার ভাড়া ৩শ টাকা নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯এর ৪০ ও ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই পরিবহন সার্ভিসকে গন্তব্যভেদে ভাড়ার তালিকা প্রদর্শন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি