ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ০৯:০৩আপডেট : ০৪ জুন ২০১৯, ০৯:০৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৭টা থেকে এ রুটে এমন চিত্র দেখা গেছে। পরে সকাল পৌনে ৮টার দিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
চালকরা জানান, ভোর থেকেই যানবাহনের ধীরগতি ছিল। সকাল ৭টা থেকে এ রুটের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ার পর বিকাল থেকে এ রুটের যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি রয়েছে। সেতুর পশ্চিমপাড় গাড়ি রিসিভ করতে সমস্যা হওয়ায় সেতুর পূর্বপাড়ে যানজট হয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ