সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ০৯:১৯আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:৩১

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস

মাত্র দু’ দিনের ব্যবধানে সিরাজগঞ্জে ফের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২০ জন। নিহত ব্যক্তিরা পেশায় সবাই নির্মাণ শ্রমিক।  সোমবার (৩ জুন) রাত আড়াইটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল-তবারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ি থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

নিহত ব্যক্তিরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুটিপাড়া গ্রামের মো. বুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৩৪), একই উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের শাহজাহান আলী (৩৫), কিছামত-হালুদিয়া গ্রামের ফজলুল হক (৩৫) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কিমাতপুর-মহুরীপাড়ার আতাউর রহমান (৩২)।

উল্লেখ্য, গত রবিবার (২ জুন) একই মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে   একটি গরুবাহী নসিমনকে বাঁচাতে গিয়ে পাবনা এক্সপ্রেস নামে একটি বাসের চাপায় ১০ জন লেগুনাযাত্রী নিহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গাজীপুর থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে চার জনের মরদেহ উদ্ধার করেন। আহত ২০ জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির