ফতুল্লায় চুলার আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০১৯, ১৩:১৪ আপডেট : ১০ জুন ২০১৯, ১৩:৫৩

চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে বাবা ও মেয়েসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকার আব্দুল আলীমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাড়ির মালিক আব্দুল আলীম, তার মেয়ে শিউলি বেগম, দুই নাতনি তানজিলা ও জ্যোতি।

ফতুল্লার বিসিক ফায়ার সাভির্সের স্টেশন অফিসার আব্দুল হক জানান, টিনের ঘরের দু’টি রুমে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে থাকতেন আব্দুল আলীম। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সময় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন রান্নাঘরসহ শোবার ঘরে ছড়িয়ে পড়লে ওই পরিবারের চার জন দগ্ধ হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে তাদের উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ চারজনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জ্যোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও দুই জন কারাগারে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও দুই জন কারাগারে
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!