মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৬:১৫ আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:১৩

হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। সোমবার (১০ জুন) উপজেলার বড়চর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।
অভিযুক্ত স্বামীর নাম কিশোর দাস ও তার স্ত্রীর নাম মুক্তি রানী দাস। তারা বড়চর গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘কিশোর দাসের সঙ্গে মুক্তি রানীর সোমবার দুপুরে ঝগড়া হয়। একপর্যায়ে কিশোর লাঠি দিয়ে পিটিয়ে মুক্তিকে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে সেখানে মারা যান তিনি।’

ওসি আরও বলেন, ‘কিশোর দাস মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো তার। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব