নালিতাবাড়ীতে অতিরিক্ত বাস ভাড়ার টাকা ফেরত

শেরপুর প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৭:৪৯আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:১২

অতিরিক্ত ভাড়ার টাকা বুঝিয়ে দিচ্ছেন ইউএনও মো. আরিফুর রহমান শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত বাস ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার (১০ জুন) রাত ৯টায় উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানি মনি বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই টাকা ফেরত নেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান জানান, ঈদের আগেই মালিক সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকায় যাওয়ার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। এরপরও সানি মনি বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাই। তারা ৩শ টাকার ভাড়া ৬শ টাকা করে নিচ্ছিল। এমন অভিযোগের পর উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার’
‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার’
বাজেটবিরোধীদের কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজ উল্লাহ
বাজেটবিরোধীদের কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজ উল্লাহ
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনল এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনল এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
দেশে ওমেন্স হেলথ ইনস্টিটিউট করতে চায় সরকার 
দেশে ওমেন্স হেলথ ইনস্টিটিউট করতে চায় সরকার 
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান