অবৈধভাবে ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২৩:১৯আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:১৯

রাজবাড়ী অবৈধভাবে ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশাতুর রহমান নামে রাজবাড়ী রেলওয়ে পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে পাবনার পাকশি পুলিশ লাইন্সে তাকে প্রত্যাহার করা হয়। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৯ জুন রাজবাড়ীর পাংশা রেলস্টেশন থেকে কালুখালী স্টেশনের দিকে যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস। ওই ট্রেনে ছিলেন রাজবাড়ী রেলওয়ে পুলিশের এএসআই আশাতুর রহমান। এ সময় তিনি অবৈধ্যভাবে জোরপূর্বক ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। ট্রেনটি কালুখালী স্টেশনে পৌঁছালে যাত্রীদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। ওই ঘটনাকে কেন্দ্র করে এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহর করা হলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি