নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুন দিলো দুর্বৃত্তরা

নরসিংদী প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ২২:৫৮আপডেট : ১৩ জুন ২০১৯, ২৩:২৬

নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুন দিলো দুর্বৃত্তরা নরসিংদীতে এক ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

দগ্ধ ওই মেয়ে নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখনও কোথাও ভর্তি হননি।

পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোনে টাকা রিচার্জ শেষে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় দুইজন দুর্বৃত্ত তার হাত-মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেখানে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ‘খবর পেয়ে হাসপাতালে স্বজনদের সঙ্গে কথা বলাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগানোর কারণ ও কারা ঘটনার সঙ্গে জড়িত তা বলা যাবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি