সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সাজিনুরকে ঢামেকে ভর্তি

বরিশাল প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ০৯:৪১ আপডেট : ১৪ জুন ২০১৯, ০৯:৪৫

আগুনে পুড়ে যাওয়া সাজিনুরের ঘর বরগুনায় সাবেক স্বামী ও তার সহযোগীদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ সাজিনুর বেগমকে (৩৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে শের-ই বাংলা মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হলে সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠানো হয়।

গৃহবধূ সাজিনুরের স্বজনদের অভিযোগ, বুধবার (১২ জুন) রাতে সাবেক স্বামী বেল্লাল হোসেন ও তার লোকজন সাজিনুরের ঘরে আগুন দেয়। সৎ বাবার দেওয়া আগুনে পুড়ে মারা যায় ১০ বছর বয়সী মেয়ে কারিমা। আগুনে গুরুতর দগ্ধ হন সাজিনুর। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

সাজিনুরের বোন ফাতেমা বেগম জানান, চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও অ্যাম্বুলেন্সে নেওয়ার আর্থিক সঙ্গতি তাদের ছিল না। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস তাৎক্ষণিক ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। বিভাগীয় কমিশনারের আর্থিক সহায়তা পেয়ে অ্যাম্বুলেন্সে করে সাজিনুরকে ঢাকায় নিয়ে আসা হয়।

শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন জানান, গৃহবধূ সাজিনুরের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এরআগে, বুধবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন সাজিনুরের সাবেক স্বামী বেল্লাল হোসেন। এতে আগুনে পুড়ে তার সৎ মেয়ে কারিমা (১০) ঘটনাস্থলেই মারা যায় এবং দগ্ধ হন স্ত্রী সাজিনুর বেগম (৩০)। এ ঘটনার পর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বেল্লাল।

আরও পড়ুন:
বরগুনায় মেয়েকে ‘পুড়িয়ে হত্যার পর বাবার আত্মহত্যা’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম