নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৫:৫৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৬:২৭

ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ সিটি করপোরেশন ভবন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দুই পাশের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেছে পুলিশ। ফুটপাতে যাতে হকার বসতে না পারে সেজন্য শহরজুড়ে মাইকিং করা হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে। ফুটপাত হকারদের দখল করে ব্যবসা করার জন্য নয়। মানুষের চলাচলে যাতে কোনও বিঘ্ন সৃষ্টি না হয় এবং নতুন করে কেউ ফুটপাতে হকার বসাতে না পারে সেজন্য একজন এডিশনাল এসপির নেতৃত্বে মনিংটরিং করা হবে।’
পুলিশ সুপার বলেন, আগামী ২৪ জুন নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে। এই নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। পুলিশের কনস্টেবল নিয়োগে কোনও টাকা পয়সা লাগে না। মেধার ভিত্তিতে যারা টিকবে তাদের চাকরি হবে। কেউ টাকা-পয়সা চাইলে তাকে জানানোর আহ্বান জানান তিনি।
উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জে যেসব বড় মাদক চোরাকারবারি আছে কিন্তু এখনও আইনের আওতায় আসেনি তাদের সম্পের্কে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। কোনও ভূমিদস্যু নিরীহ মানুষের জায়গা দখল করে হয়রানি করলে থানায় অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেক প্রভাবশালী ভূমিদস্যুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বর্তমান জেলা পুলিশ কাউকে ছাড় দিচ্ছে না। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল পাবেন মেসি?
২০০তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল পাবেন মেসি?
জামায়াত কি জনবিচ্ছিন্ন হচ্ছে?
জামায়াত কি জনবিচ্ছিন্ন হচ্ছে?
গুহায় মিললো ১৮ লাখ বছরের পুরোনো হাড়, বদলে যেতে পারে ইতিহাস
গুহায় মিললো ১৮ লাখ বছরের পুরোনো হাড়, বদলে যেতে পারে ইতিহাস
ব্রাজিল-স্পেনকে দেখে আগেই সতর্ক আর্জেন্টিনা
ব্রাজিল-স্পেনকে দেখে আগেই সতর্ক আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী