নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ০৭:১৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১০:৩১

ঝিনাইদহের কালীগঞ্জে ছালাভরা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (১৬ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনের লাশ উদ্ধার করেছেন।

নিহত ড্রাইভার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে জনি (৩৫) ও হেলপারের নাম তৌহিদ (২১)।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-১৭৭০) কালীগঞ্জের ছালাভরা এলাকায় পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খালে পড়ে যায়। এতে জনি ও তৌহিদ ঘটনাস্থলেই নিহত হন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার করেন। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/আইএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুমোদন ছাড়াই ভিসা ফি নিজ দেশে নিতে পারবে দূতাবাস
অনুমোদন ছাড়াই ভিসা ফি নিজ দেশে নিতে পারবে দূতাবাস
নাশকতার পরিকল্পনা ছিল ‘নিষিদ্ধ দলের’, নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
নাশকতার পরিকল্পনা ছিল ‘নিষিদ্ধ দলের’, নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত
উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত
প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, বিদেশে ফেরত নেওয়া যাবে মূলধন-মুনাফা
প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, বিদেশে ফেরত নেওয়া যাবে মূলধন-মুনাফা
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন