আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাভার প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ০৫:৫১আপডেট : ১৮ জুন ২০১৯, ০৬:০০

আটক ঢাকার সাভারের আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) সকালে কাঠগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তুষারের বাড়ি নরসিংদীর বেলাবো থানার ওয়ারী গ্রামে।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকায় শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকে। বাবা-মা রবিবার (১৬ জুন) রাতে বাড়ির বাইরে থাকার সুযোগে তুষার শিশুটির কক্ষে প্রবেশ করে। এ সময় তার মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালানো হয়। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার ও তুষারকে ধরে ফেলে। খবর পেয়ে আশুলিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। এলাকাবাসী ওই যুবককে তাদের হাতে সোপর্দ করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত