আত্রাই নদীতে নিখোঁজ হাবিপ্রবি ছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০৯:৪৯আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:৫২

   তাসফিক আহমেদ

দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে রংপুরের ডুবুরি দল তাসফিক আহমেদের মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম এ কথা জানিয়েছেন।

মৃত তাসফিক আহমেদ হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি চট্টগ্রামে। 

ওসি রেদওয়ানুর রহিম জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে নেমে তাসফিক নিখোঁজ হয়। দিনাজপুর ফায়ার সার্ভিসের কোনও ডুবুরি দল না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। রংপুরের ডুবুরি দল রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। তাকে উদ্ধার করতে না পেরে ওই রাতের জন্য কার্যক্রম স্থগিত করা হয়। পরে বুধবার (১৯ জুন) সকাল থেকে আবারও কার্যক্রম শুরু করে এবং নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
হামের উপসর্গ নিয়ে একদিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
হামের উপসর্গ নিয়ে একদিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির