নাটোরে ছাত্রলীগ নেতা খুন, পাঁচ আসামির আত্মসমর্পণ

নাটোর প্রতিনিধি
২০ জুন ২০১৯, ০৩:৪৬আপডেট : ২০ জুন ২০১৯, ০৩:৪৬

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় ছাত্রলীগ নেতা সোহেল রানা (২৮) হত্যা মামলার পাঁচ আসামি আত্মসমর্পণ করেছেন। হত্যাকাণ্ডের ১৭ দিন পর বুধবার (১৯ জুন) বিকালে নাটোর বড়াইগ্রাম আমলি আদালতে তারা আত্মসমর্পণ করেন। এসময় আসামিরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস এ তথ্য জানান।
আত্মসমর্পণকারীরা হলেন- বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা গ্রামের নয়ন (২৬), সজীব (৩০), মোহাম্মদ আলী (৬০), রফিক মৃধা (৬০) ও সাইফুল ইসলাম (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলাম জানান, গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জেলা আওয়ামী ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেলকে হত্যা করে। এ ঘটনায় তার বাবা খলিল প্রামাণিক বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
এক প্রশ্নের জবাবে এসআই শামসুল ইসলাম জানান, মামলার প্রধান দুই আসামি একই গ্রামের রাজিব (২৩) ও সাগর (২৩) পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

/এআর/
সম্পর্কিত
দেশকে মাফিয়াতন্ত্র থেকে মুক্তি দিয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী ফারজানা
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সর্বশেষ খবর
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা