চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ জুন ২০১৯, ০৬:৫৩আপডেট : ২০ জুন ২০১৯, ০৬:৫৭

সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে বিরোধের জের ধরে হেদায়েত মণ্ডল (৪৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জুন) রাতে সংঘটিত এ ঘটনার পর ওই গ্রামে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।  চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য জানিয়েছেন।

নিহত হেদায়েত মণ্ডল হাসনহাটি গ্রামের মৃত পুটে মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে একটি ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হেদায়েত মণ্ডল ও কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার রাতে হেদায়েত মণ্ডলের ছেলে আক্তারের সঙ্গে কাদের আলীর ভাগ্নে শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান হেদায়েত মণ্ডল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. জাকির হোসেন মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু করেছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা