নাটোরে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২১ জুন ২০১৯, ০৮:৫৯আপডেট : ২১ জুন ২০১৯, ০৯:০৮

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি ট্রাক শ্রমিকদের বহনকারী একটি পিকআপকে ধাক্কা দিলে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মোজাহারের ছেলে আব্দুল কাদের (৫০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (২৫)। তারা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ওসি দেলোয়ার হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লেবার নিয়ে একটি পিকআপ সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশে আসছিল। অপর একটি ট্রাক ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাচিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে পিকআপকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

ওসি বলেন, ‘নিহতদের মধ্যে দুই জন পিকআপের যাত্রী। অপরজন পিকআপের হেলপার হতে পারে। খোঁজ নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

/এফএস/
সম্পর্কিত
রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড