মেহেরপুরে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি
২১ জুন ২০১৯, ০৯:১৮আপডেট : ২১ জুন ২০১৯, ০৯:২৭

গাংনীতে গোলাগুলিতে নিহত ব্যক্তি মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দুই পক্ষের গোলাগুলিতে এনামুল হক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক কাজীপুর বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাশ শনাক্ত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত এনামুল হকের নামে গাংনী থানায় বিস্ফোরক,চাঁদাবাজী ও মাদকের ছয়টি মামলা রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
প্রুফি কফি বনাম সাধারণ কফি: আপনার রুটিনে কোনটি থাকা উচিত
প্রুফি কফি বনাম সাধারণ কফি: আপনার রুটিনে কোনটি থাকা উচিত
জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নে ১১ দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান পরওয়ারের
জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নে ১১ দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান পরওয়ারের
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী