টেকনাফে দুদক কমিশনার

টেকনাফ প্রতিনিধি
২২ জুন ২০১৯, ০৬:৫৪আপডেট : ২২ জুন ২০১৯, ০৬:৫৭

টেকনাফে দুদক কমিশনার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ পৌঁছান তিনি। পরে হেঁটে সাবরাং অর্থনৈতিক জোন এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে দুদক কমিশনার টেকনাফ পৌঁছালে স্কাউট দল তাকে সম্মাননা জানায়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। পরে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান টেকনাফ ঘুরে গেছেন। তিনি জাতীয় স্কাউটস এর প্রধান কমিশনারের দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, আগামী ২০২১ সালে টেকনাফে একটি র্আন্তজাতিক মানের ‘স্কাউটস সমাবেশ’ হওয়ার কথা রয়েছে। তার জন্য জায়গা নির্ধারণে টেকনাফে এসেছেন। প্রাথমিকভাবে সাবরাং অর্থনৈতিক জোন এলাকায় একটি জায়গা দেখেছেন। সেখানে র্আন্তজাতিক মানের সমাবেশ করা যাবে কিনা সেটি বিবেচনা করা হচ্ছে।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’
ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
আদাবরে বিএনপি নেতা হত্যা: ৩ জন আটক
আদাবরে বিএনপি নেতা হত্যা: ৩ জন আটক
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ