বগুড়ায় চলছে ইভিএমের রিহার্সাল ভোট

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১০:৩৪আপডেট : ২২ জুন ২০১৯, ১১:১৪

সাংবাদিকদের সঙ্গে ইভিএমের বিষয়ে এক মতবিনিময় সভা করেছেন রিটার্নিং কর্মকর্তা

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন (২৪ জুন) অনুষ্ঠিত হবে। এ কারণে শনিবার (২২ জুন) ১৪১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে রিহার্সাল (মক) ভোট চলছে। বিকাল ৪টা পর্যন্ত এ রিহার্সাল ভোটিং চলবে। শুক্রবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ইভিএম বিষয়ে এক মতবিনিময় সভা করেন রিটার্নিং কর্মকর্তা।

বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ জানান, ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য সদর আসনের উপ-নির্বাচনে ইভিএম’এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ১৪১টি কেন্দ্রের ৯৬৫টি বুথে ভোটাররা ভোট দিবেন। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৬৬৮ জন পুরুষ এবং ১ লাখ ৯৫ হাজার ৭৯০ জন নারী। এরমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপী হাতে-কলমে ইভিএম’এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটারদের ইভিএম’এ ভোট দেওয়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে ডেমনস্ট্রেশন কার্যক্রম চলছে। প্রতিটি বুথে একটি ইভিএম অতিরিক্ত থাকবে। ইভিএম’এ যে কোনও সমস্যা সমাধানে প্রতিটি কেন্দ্রে তিনজন টেকনিশিয়ান থাকবেন। তাদের দু’জন সশস্ত্র বাহিনীর ও একজন নির্বাচন কমিশনের।এছাড়াও বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম মিলনায়তনে নির্বাচন কন্ট্রোল রুমে ২৬ সদস্যদের টেকনিক্যাল টিম থাকবে। কেন্দ্রে থাকা ওই তিন টেকনিশিয়ান কোনও কারণে ব্যর্থ হলে এ টিমের সদস্যরা সেখানে যাবেন। শনিবার প্রতিটি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মক (রিয়ারসেল) ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে ইভিএম’এ ভোট প্রদান সম্পর্কে জানার জন্য অনুরোধ জানিয়েছেন।

রিটার্নিং অফিসার আরও জানান, ১৪১ কেন্দ্রের মধ্যে ১৩০টি অধিক গুরুত্বপূর্ণ ও ১১টি সাধারণ।

ইভিএম টেকনিক্যাল কর্মকর্তারা জানান, সর্বাধুনিক প্রযুক্তিতে এ ইভিএম তৈরি। তাই এ মেশিনের মধ্যেমে ভোট গ্রহণে কোনও সমস্যা হওয়ার সম্ভবনা নেই। ইভিএমে একজনের ভোট অন্যজন দিতে পারবে না। ভোট শেষে অল্প সময়ের মধ্যে ফলাফল পাওয়া যাবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ইভিএম কর্মকর্তা মেজর মাজাহারুল হাসান, স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন, সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ