স্কুল কমিটির দ্বন্দ্বে চার মাস শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ০৯:৪২আপডেট : ২৩ জুন ২০১৯, ০৯:৫৬

ঝালকাঠি ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণ চার মাস ধরে বেতন বন্ধন রয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ অমান্যের অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশের পরও চার মাস ধরে ওই বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ।

স্কুল কমিটি গঠন নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন কারিকর ও প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় ম্যনেজিং কমিটির সভাপতি। প্রধান শিক্ষকের করা কমিটির ওপর সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্ট। এরপর প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদফতরে ২৭ মে বরখাস্ত আদেশ প্রত্যাহার ও বকেয়া ভাতাদির সরকারি অংশ পরিশোধ সংক্রান্ত চিঠি ইস্যু করেন এবং বকেয়া বেতন ভাতাদি প্রদানের জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে নির্দেশ দেন। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন আদালতের আদেশ এবং মাউশির মহাপরিচালকের আদেশ মানছেন না। এমনকি বরখাস্ত আদেশ প্রত্যাহার ও বেতন ভাতা উত্তোলনের জন্য সভাপতি বরাবর ৩০ মে লিখিত আবেদন করলেও দায়িত্ব বুঝে পাচ্ছেন না প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক সুকুমার চন্দ্র রুদ্র জানান, আদালতের আদেশে প্রধান শিক্ষক বৈধ। তিনি এসে দায়িত্ব নিলেই হয়। দায়িত্ব বুঝিয়ে দেওয়া ম্যানেজিং কমিটির কাজ। বেতন বিলে স্বাক্ষর না হওয়ার সব শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা বন্ধ রয়েছে।

প্রধান শিক্ষক বলেন, ‘আমি বেতন বিলে সই করলে সভাপতি করবেন না বলে জানিয়ে দেন। যে কারণে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মার্চ থেকে বেতন ভাতা তুলতে পারছেন না।’

এ বিষয়ে জানতে স্কুল কমিটির সভাপতির মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মাসব্যাপী এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা, কী কী থাকছে
মাসব্যাপী এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা, কী কী থাকছে
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: ৫ জনের দোষ স্বীকার
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: ৫ জনের দোষ স্বীকার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?