কাপাসিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, মধ্যবয়সী একজনকে খুঁজছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ০১:০০আপডেট : ২৪ জুন ২০১৯, ০১:১৩

গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুর রশীদ (৫৫) ঘটনার পর থেকে পলাতক। তবে মধ্যবয়সী এই ব্যক্তিকে আটকের জন্য খুঁজতে শুরু করেছে পুলিশ।

রবিবার (২৩ জুন) কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য লুৎফর রহমান জানান, রবিবার বেলা ১১টায় উপজেলার ইকুরিয়া গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড়ে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযুক্ত আব্দুর রশীদ সপ্তাহখানেক আগে একই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল।

শিশুটি বাবা ও স্বজনরা জানান, শিশুটি বাড়ির পাশে এক সহপাঠীর সঙ্গে খেলা করছিল। অভিযুক্ত আব্দুর রশীদ শিশুটিকে নদী পাড়ে নিয়ে ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে বিল্লাল হোসেন নামে এক কৃষক এগিয়ে এলে অভিযুক্ত আব্দুর রশীদ পালিয়ে যায়। শিশুটির মুখমণ্ডল ও গায়ের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব দাস বলেন, এই ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুসহ তার স্বজনেরা থানায় এসেছেন। মামলা দায়ের ও মেডিক্যাল চেক আপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে সম্ভাব্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন