উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১০:৩৫আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:১৯

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটির আরও তিন জন হলেন−প্রধান প্রকৌশলী আব্দুল জলিল, সুজিত কুমার বিশ্বাস ও ময়নুল ইসলাম। রেলপথ মন্ত্রণালয় সচিব মোফাজ্জেল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।


তিনি বলেন, ‘লাইন চালুর জন্য সব ধরনের সরঞ্জাম প্রস্তুত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই সমস্ত ট্রেনে কোচ লাগিয়েছিলাম। এই ট্রেনে ১৭টি কোচ ছিল। আপাতত যতক্ষণ ট্রেন লাইন চালু করতে না পারছি ততক্ষণ ঢাকা সিলেট ও চট্টগ্রাম রেল কুলাউড়া স্টেশন পর্যন্ত চলাচল করবে।’ উদ্ধার কাজ আজ সন্ধ্যার মধ্য শেষ হবে বলে তিনি আশাবাদী। উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি সেতু ভেঙে এর কয়েকটি বগি খালে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কুলাউড়া ও মৌলভীবাজার হাসপাতালে আহত মোট ৬৭ ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। এদিকে সেতু ভেঙে লাইন বিচ্ছিন্ন হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন। মধ্যরাত থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন।
আরও পড়ুন: 
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি