কনস্টেবল নিয়োগ প্র‌ক্রিয়া শতভাগ স্বচ্ছ হবে: পু‌লিশ সুপার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
২৪ জুন ২০১৯, ১৩:১৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:৩০

কুড়িগ্রাম পুলিশ সুপারের মতবিনিময় সভা কু‌ড়িগ্রা‌মে পু‌লি‌শ কন‌স্টেবল নি‌য়োগ প্র‌ক্রিয়া শতভাগ স্বচ্ছ ও স‌ঠিক প্র‌ক্রিয়ায় সম্পন্ন হ‌বে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন নবনিযুক্ত পু‌লিশ সুপার (এসপি) ম‌হিবুল ইসলাম খান। সোমবার (২৪ জুন) সকা‌লে পু‌লিশ সুপা‌র কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময়কা‌লে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

আগামী ২৯ জুন কুড়িগ্রামে পুলি‌শের কন‌স্টেবল নি‌য়োগ পরীক্ষা হ‌বে। এ বিষয়ে পু‌লিশ সুপার বলেন, ‘আপনাদের মাধ্য‌মে আ‌মি জনগণ‌কে এক‌টি মে‌সেজ দি‌তে চাই—কনস্টেবল নি‌য়োগ পরীক্ষা সম্পূর্ণ যোগ্যতার ভি‌ত্তি‌তে হ‌বে। কেউ যেন কাউকে টাকা দিয়ে প্রতা‌রিত না হন।’

তিনি  ব‌লেন, ‘কু‌ড়িগ্রা‌মে এ‌সেই  আমি  জেলার সা‌র্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে অবগত হ‌য়ে‌ছি। এ জেলায় মাদক ও জুয়ার কিছুটা প্র‌কোপ র‌য়ে‌ছে। ত‌বে মাদ‌কের বিরুদ্ধে পু‌লিশ জি‌রো টলা‌রে‌ন্সে থাক‌বে।’

মাদক দি‌য়ে নিরপরাধ মানুষ‌কে হয়রা‌নির বিষ‌য়ে হুঁ‌শিয়া‌রি ক‌রে তিনি  বলেন, ‘কোনও পু‌লিশ সদ‌স্যের বিরু‌দ্ধে এ ধর‌নের অ‌ভি‌যোগ পে‌লে তার বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে। এ ধর‌নের কোনও ঘটনা ঘট‌লে আপনারা‌ শুধু আমা‌কে ফোন ক‌রে জানা‌বেন, বা‌কিটা আ‌মি দেখ‌বো।’

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (কু‌ড়িগ্রাম সা‌র্কেল) রিপন মোদ‌কের সঞ্চালনায় মত‌বি‌নিময়কা‌লে উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম প্রেস ক্লা‌বের সভাপ‌তি আহসান হাবীব নীলুসহ জেলার ই‌লেক্ট্র‌নিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিকরা। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী