কর দিয়ে বৈধ করা যাবে সোনা-রুপা-হীরা

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ০৯:০৬আপডেট : ২৫ জুন ২০১৯, ০৯:২০

স্বর্ণ মেলার উদ্বোধন বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী স্বর্ণ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় অপ্রদর্শিত সোনা, রুপা ও হীরা বৈধ করার সুযোগ থাকছে। নগরীর একটি অভিজাত আবাসিক হোটেলে সোমবার (২৪ জুন) সকাল ১০টায় বরিশাল কর অঞ্চলের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের কর কমিশনার খাইরুল ইসলাম বলেন, স্বর্ণ মেলার মধ্য দিয়ে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা ফিরে আসবে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অপ্রদর্শিত স্বর্ণ, হীরা কিংবা রুপা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বৈধ বা প্রদর্শন করতে পারবেন। এ বিষয়ে কোনও প্রশ্ন করা যাবে না বলে রাজস্ব বোর্ডের নির্দেশনা রয়েছে।

সিটি মেয়র বলেন, মেলা আয়োজনের মধ্যে দিয়ে জনগণের অপ্রদর্শিত স্বর্ণ বৈধতা পাবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

বরিশাল স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী জসিম বলেন, তারা মেলা সম্পর্কে আজ ধারণা নেবেন। এরপর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। মেলায় ভরি প্রতি এক হাজার টাকা দিয়ে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করা যাবে।

মেলা শেষ হবে আজ মঙ্গলবার (২৫ জুন)। মেলায় সাতটি স্টল রয়েছে। যার তিনটি স্টলে বরিশাল বিভাগের ছয় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ঘোষণাপত্র গ্রহণ করতে পারবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ