কক্সবাজারে দেয়াল চাপায় শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১২:৩৭আপডেট : ২৫ জুন ২০১৯, ১৪:৫৩

কক্সবাজার

কক্সবাজার শহরে কাজ করার সময় দেয়াল চাপা পড়ে মাহমুদ উল্লাহ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরেকজন শ্রমিক আহত হন।  মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের আদালতপাড়া এলাকায় আইনজীবী সমিতির কার্যালয়ে সংস্কার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুচনীয়া পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আইনজীবী ভবনের পেছনে একটি পুরনো দেয়ালের সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে দেয়ালটি ধসে পড়লে মাহমুদ উল্লাহ নামে এক শ্রমিক চাপা পড়েন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের
দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের
রাসুল (সা.) তরুণদের যেভাবে মূল্যায়ন করতেন
রাসুল (সা.) তরুণদের যেভাবে মূল্যায়ন করতেন
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ