বরিশালে ২০ হাজার ভরি সোনা ‘সাদা’ করলেন ব্যবসায়ীরা

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ২০:৫৩আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:০২

বরিশালে স্বর্ণ মেলা বরিশালে স্বর্ণ মেলায় কর পরিশোধ করে দুই দিনে ২০ হাজার ভরির বেশি সোনা, রূপা ও হিরা সাদা করে নিয়েছেন চার শতাধিক ব্যক্তি ও ব্যবসায়ী। এতে কর আদায় হয়েছে দুই কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ২০০ টাকা। নগরীর একটি অভিজাত আবাসিক হোটেলে দুই দিনব্যাপী স্বর্ণ মেলা মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৫টায় শেষ হয়।

কর অঞ্চল বরিশালের উপ কর-কমিশনার আবুল কালাম আজাদ জানান, মেলার প্রথম দিন গত সোমবার (২৪ জুন) ১১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার হাজার ভরি সোনা, রূপা ও হিরা সাদা করেছেন। এর মধ্যে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী সার্কেলে ১০১টি প্রতিষ্ঠান থেকে আদায় হয় ৪১ লাখ ১১ হাজার ২৫০ টাকা, পটুয়াখালী ও ভোলা সার্কেলে ৭টি প্রতিষ্ঠান থেকে আদায় হয় পাঁচ লাখ ৯২ হাজার এবং বরিশালের পাঁচটি প্রতিষ্ঠান থেকে কর আদায় হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকা।

উপ কর-কমিশনার আরও জানান,  দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ জুন) ৩৫১ জন স্বর্ণ ব্যবসায়ী ও ব্যক্তি তাদের অপ্রদর্শিত স্বর্ণ সাদা করেছেন। কর আদায় হয়েছে এক কোটি ৯৫ লাখ ছয় হাজার ৭৫০ টাকা। যা প্রথম দিনের চেয়ে পাঁচ গুণের বেশি। মেলায় দুই দিনে মোট ৪৬৪ জন ব্যবসায়ী ও ব্যক্তি কর দিয়েছেন। কর আদায় হয়েছে দুই কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ২০০ টাকা। দ্বিতীয় দিন

ব্যবসায়ীরা নির্দিষ্ট ফরম পূরণ করে পে-অর্ডারের মাধ্যমে যাতে সহজে কর দিতে পারেন এ জন্য মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বুথ স্থাপন করা হয়। এছাড়া কর সংক্রান্ত তথ্য ও সহযোগিতা করার জন্য মেলায় ছিল হেল্প ডেস্ক।

মেলার দুই দিনে প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড হিরার জন্য ছয় হাজার টাকা এবং প্রতি ভরি রূপার জন্য ৫০ টাকা হারে কর পরিশোধ করে সাদা করার সুযোগ ছিল।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি