ঝালকাঠিতে সর্ব রোগের চিকিৎসাকেন্দ্রকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ০৭:০৬আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:২৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঝালকাঠিতে ইউনানি চিকিৎসাকেন্দ্র ও ভেটেরিনারি ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) শহরের কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় অশ্লীল বিজ্ঞাপন দেওয়া, চিকিৎসক না থাকা এবং সব রোগের চিকিৎসার নামে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন আদালত।

বরিশালের ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে ওয়ামিন হারবাল ও দিল্লি ইউনানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও লাইসেন্সে অমিল থাকায় ভেটেরিনারি ওষুধের দোকান মুনা মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন জানান, টিভিতে অশ্লীল বিজ্ঞাপন দিয়ে ইউনানি এবং দিল্লি হারবাল চর্ম, যৌন, পাইলস, হেপাটাইটিস বিসহ সব রোগের ওষুধ পাওয়ার প্রচারণা চালায়। অনেক ওষুধ তারা নিজেরা তৈরি করে চড়ামূল্যে বিক্রি করছিল। লাইসেন্স, সাইনবোর্ড ও ব্যবসার ধরন একেকরকম−এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এখানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে