ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ০৮:৩৮আপডেট : ২৬ জুন ২০১৯, ০৮:৩৮

ময়মনসিংহ ময়মনসিংহের মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার সময় এই দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার পথে মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানোর হবে বলে জানান ওসি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন