প্রশাসনের হস্তক্ষেপে ছেলের অট্টালিকায় সেই মা

নরসিংদী প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ০৯:৩১আপডেট : ২৬ জুন ২০১৯, ১১:৪৪

ছেলের বাড়িতে সেই মা

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে নরসিংদীর পলাশে ছেলে কিরণ শিকদারের অট্টালিকায় ঠাঁই মিলেছে বৃদ্ধ মা মরিয়ম বেগমের। এর আগে ‘ছেলে থাকেন অট্টালিকায়, মা ভাড়া ঘরে’ শিরোনামে বাংলা ট্রিবিউনে ওই মাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের দৃষ্টিগোচর হয়। এরপর ডেকোরেটর ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কিরণ শিকদারকে আটক করে পুলিশ। মাকে নিজের কাছে রাখবেন—এই অঙ্গীকার করলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কিরণের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের দ্বিতীয় তলায় মা ও স্ত্রী-সন্তান নিয়ে আছেন কিরণ। সেখানে হাসি-খুশিতেই আছেন মরিয়ম বেগম।

ছেলের বাসায় এসে কেমন লাগছে—জানতে চাইলে মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, ‘নিজের বাসায় এসে অনেক ভালো লাগছে। একা একা আমার কোথাও থাকতে ভালো লাগে না। জীবনের বাকি দিনগুলো ছেলে, নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়েই থাকতে চাই।’

ছেলে কিরণ বলেন, ‘মাকে কাছে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। মার যেখানে ভালো লাগবে সেখানেই থাকবেন। যতদিন বেঁচে থাকি নিজের কাছে রেখে মায়ের সেবাযত্ন করবো।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত