পুলিশের চাকরিতে নিজ গ্রামের ৭ জনকে নিয়োগের সুপারিশ এমপির

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
২৭ জুন ২০১৯, ০৭:৫০আপডেট : ২৭ জুন ২০১৯, ১১:১২

বিএইচ হারুনের লেখা সুপারিশপত্র পুলিশ কনস্টেবল নিয়োগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ বিএইচ (বজলুল হক) হারুন নিজ গ্রাম গালুয়ার সাত প্রার্থীর জন্য সুপারিশ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার বরাবর করা ওই সুপারিশপত্রে তিনি মোট এগারো জনের জন্য সুপারিশ করেন। তার স্বাক্ষরিত চিঠিটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

গত ২২ জুন বিএইচ হারুন সংসদ সদস্যের প্যাডে পুলিশ সুপারের উদ্দেশে লেখেন, ‘ঝালকাঠি জেলার পুলিশ বিভাগে আপনার অধীনে পুলিশ কনস্টেবল (পুরুষ এবং মহিলা) পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করা হবে। ওই পদের জন্য আমার নির্বাচনি এলাকার তালিকা দেওয়া হলো। নিম্নলিখিত প্রার্থীদেরকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হলো।’

ওই সুপারিশপত্রে রাজাপুর উপজেলার নয় জন ও কাঁঠালিয়া উপজেলার দু’জন রয়েছেন। তাদের মধ্যে দু’জনকে বিশেষভাবে টিক চিহ্নিত করা হয়েছে।  

এ বিষয়ে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি সুপারিশ করতেই পারি। আমার কাছে যেই আসে তাকেই আমি ডিও লেটার দিই, যাতে সে চাকরি পায়। এক্ষেত্রে আমি কারও কাছ থেকে কোনও আর্থিক সুবিধা নিয়েছি কিনা সেটি দেখার বিষয়। এটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।’  

উল্লেখ্য, গত ২৪ জুন ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন