বগুড়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দুই মিস্ত্রির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ০৭:১৩আপডেট : ২৭ জুন ২০১৯, ০৭:১৬

বিদ্যুৎস্পৃষ্ট বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের মিটার স্থানান্তর করতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বড় কোলগ্রাম পেতাগাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর দক্ষিণপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৮) এবং একই গ্রামের আবদুল মান্নানের ছেলে ইয়াসিন আলী (২৮)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির মধ্যে আমিনুর ও ইয়াসিন বড় কোলগ্রাম পেতাগাড়ি বাজারে আবদুল কাদেরের ছেলে এনামুলের বিদ্যুতের মিটার স্থানান্তর করতে যান।  তারা বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তারা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। স্বজনরা পুলিশকে না জানিয়ে লাশ বাড়িতে নিয়ে যান। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম ফিরোজী জানান,  ওই দুই ইলেকট্রিশিয়ান তার সমিতির কেউ নন। বৃষ্টির কারণে খুঁটি বিদ্যুতায়িত হয়ে ছিল। কাজ করার জন্য খুঁটিতে উঠলে তাদের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী