পাবনায় ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ০৭:১৭আপডেট : ২৭ জুন ২০১৯, ০৭:৩৫

পাবনা পাবনার সুজানগরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কালাম হোসেন। তিনি উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর বেতুরিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আটক ভাতিজা রিপন একই গ্রামের হানিফ হোসেনের ছেলে।

দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান বাংলা ট্রিবিউনকে জানান, বাড়ির আঙিনার একটি গাছ নিজেদের সীমানায় দাবি করে দুই ভাই কালাম ও হানিফের পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার দিনও ধার্য করা হয়। কিন্তু তার আগেই এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা রিপন তার চাচা কালাম হোসেনকে ছুরিকাঘাত করে। এতে কালামসহ অন্তত চারজন আহত হন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত আবু তালেব, জামাল হোসেন ও সাজাই হোসেন চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা