শাটারের সামনে ত্রিপল টানিয়ে সোনার দোকানে চুরি

যশোর প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ১০:৪২আপডেট : ২৮ জুন ২০১৯, ১০:৫৬

চুরি হওয়া সোনার দোকান যশোর শহরের চৌরাস্তার সোনাপট্টি এলাকায় বৃহস্পতিবার (২৭ জুন) দিনে দুপুরে একটি সোনার দোকান সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। মালিক দুপুরে খেতে যাওয়ার পর শাটারের সামনে ত্রিপল টানিয়ে তালা ভেঙে দোকানে ঢুকে চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। প্রিয়াঙ্গন জুয়েলার্স নামের ওই সোনার দোকানটি যশোর কোতোয়ালি থানা থেকে ২০ গজ মতো দূরে অবস্থিত।

দোকান মালিক অমিত রায় আনন্দ সাংবাদিকদের জানান, সাড়ে ৩টার দিকে তিনি দোকানে তালা লাগিয়ে বাড়িতে যান দুপুরের খাবার খেতে। খাবার খেতে বসার সময় ফোন পান, তার দোকানে চুরি হয়েছে। ছুটে এসে দোকানের সমানে দশ ফুটের মতো একটি দোরঙা ত্রিপল টানানো এবং শাটার কিছুটা তোলা অবস্থায় ছিল। চোরেরা শোকেজে থাকা সোনার গহনা নিয়ে গেছে। কবে, কী পরিমাণ গহনা চুরি হয়েছে তা তিনি বলতে পারেননি।

চুরি হওয়া সোনার দোকান পরে পুলিশ এসে লকার খুললে সেগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, ৩০-৪০ ভরির মতো সোনার গহনা চুরি হতে পারে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান ও পাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ করা হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। 

ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৫২মিনিটে লাল গেঞ্জি পরা এক যুবক দোকানের শাটার তুলে ভেতরে প্রবেশ করে। তার মুখে কালো রঙের মাস্ক আর মাথায় কালো হ্যাট পরা। সে দোকানের শোকেস থেকে সোনার গহনা সংগ্রহ করে একটি ব্যাগে রাখছে। ৪টা ১ মিনিটে সে ব্যাগটি নিয়ে বাইরে বের হয়। বাইরের ফুটেজে দেখা যায়, দোকানের সামনে ৫-৭ জন নীল ও কমলারঙের ত্রিপল ভাঁজ করার নামে শাটার আড়াল করে রেখেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী